দুর্গাপুরে সাংসদ তহবিলের অর্থে দুটি প্রকল্পের সূচনা করলেন সাংসদ কীর্তি আজাদ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে শুক্রবার সাংসদ তহবিলের অর্থে দুটি প্রকল্পের সূচনা করলেন সাংসদ কীর্তি আজাদ। ১০ নম্বর ওয়ার্ডে বাদশা বৃদ্ধাবাসে রুফ শেড নির্মাণের কাজের সূচনা করেন সাংসদ। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। এই প্রকল্পে খরচ হবে প্রায় ১৪ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয় হবে। এছাড়া ২৭ নম্বর ওয়ার্ডের উত্তরণ ভ্যাম্বে কলোনিতে অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের শিলান্যাস করেন সাংসদ। ১৫ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি নির্মিত হবে। মন্ত্রী প্রদীপ মজুমদার এই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

 (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!