চোখে কাপড় বেঁধে ব্লাইন্ড ক্রিকেটে অংশ নিলেন সাংসদ কীর্তি আজাদ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: চোখে কাপড় বেঁধে ব্লাইন্ড ক্রিকেটে অংশ নিলেন সাংসদ কীর্তি আজাদ। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে ৫নং ওয়ার্ডের কাশীরাম মাঠে অনুষ্ঠিত হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ‘টি-টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট প্রতিযোগিতা’। শনিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংসদ।

https://youtu.be/_Jm3QmnE9YY

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ মাঠে নামলেন চোখে কাপড় বেঁধে। দৃষ্টিহীনদের সাথে ক্রিকেট খেলে উদ্বোধন করলেন প্রতিযোগিতার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাঁই প্রমুখ। সাংসদ বলেন, “আজকে যা শিখলাম জীবনে কোনও দিন শিখিনি। চোখে দেখতে পায় না কিন্তু মনের জোরে এরাও খেলতে পারে। দৃষ্টিহীনরাও এগিয়ে যাচ্ছে। ওরাও লড়াই করে বাঁচতে জানে। আমি ওদের সাথে এই খেলায় অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।” উদ্যোক্তারা বলেন, “আমরা দৃষ্টিহীনদের নিয়ে বিশেষ কিছু করতে চাই। আমাদের ডাকে সাড়া দেয়েছেন সাংসদ কীর্তি আজাদ।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!