শিশু থেকে প্রবীণ—সবার জন্য নতুন পার্ক সিটি সেন্টারে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের একসময়কার নির্জন, বন্ধ ডিয়ার পার্কের জায়গায় শনিবার সন্ধ্যায় উদ্বোধন হল নতুন শিশু সাথী পার্ক—যেখানে একসঙ্গে সময় কাটাতে পারবেন শিশু থেকে প্রবীণ, পুরো পরিবারই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ-র চেয়ারম্যান কবি দত্ত, জেলাশাসক পন্নাম্বলম এস, মহকুমাশাসক (দুর্গাপুর) সুমন বিশ্বাস এবং বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ

(BCREC & Group of institutions। পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই পার্কের নামকরণ করেছেন। একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রায় ১.৭৭ কোটি টাকায় নির্মিত এই পার্কে শিশুদের জন্য রয়েছে আধুনিক খেলাধুলোর সরঞ্জাম, রঙিন ও আকর্ষণীয় পরিকাঠামো। পাশাপাশি রয়েছে বিদেশি পাখির প্রদর্শনী, আর প্রবীণদের জন্য নিরাপদে বসা ও হাঁটার বিশেষ ব্যবস্থা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!