দুই চোরকে জেরা করে ৪ লক্ষের সামগ্রী উদ্ধার করল নিউ টাউনশিপ থানার পুলিশ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: দুই চোরকে জেরা করে ৪ লক্ষের সামগ্রী উদ্ধার করল নিউ টাউনশিপ থানার পুলিশ। ২৯ নভেম্বর এবিএল টাউনশিপের শাশ্বতী দত্ত নামে এক মহিলার বাড়ি থেকে সোনা, রুপো, কাঁসা সহ চার লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছিল। ওসি নাসরিন সুলতানার নেতৃত্বে পুলিশ তদন্তে নেমে শুক্রবার রাতে বাবুরবাঁধ এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রদীপ সরকার ও রিতা চৌধুরীকে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

শনিবার তাদের দুর্গাপুর আদালতে তুলে তিন দিনের হেফাজতে নেয় পুলিশ। ধৃতদের জেরা করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়। মঙ্গলবার ধৃতদের ফের দুর্গাপুর আদালতে পেশ করা হয়। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!