ফি ছাড়া আর নয় পার্কিং, সিটি সেন্টারে নতুন নিয়ম

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় রাস্তা দখল করে গাড়ি-বাইক পার্কিংয়ের প্রবণতা স্থায়ীভাবে বন্ধ করতে উদ্যোগী হয়েছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)। ইতিমধ্যেই সিটি সেন্টারের বিভিন্ন নির্দিষ্ট পার্কিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে। অভিযোগ, একাধিক বেসরকারি সংস্থার নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় কর্মীরা অফিসের সামনে রাস্তাতেই গাড়ি ও বাইক দাঁড় করিয়ে রাখছেন। অন্যদিকে, এডিডিএ নির্ধারিত পার্কিংয়ের কিছু জায়গায় বেআইনি দোকান গজিয়ে ওঠায় বিভ্রান্তিতে পড়েছেন দায়িত্বপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা—কোনটি আসল পার্কিং এলাকা, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

এই পরিস্থিতিতে শুক্রবার এডিডিএ-র আধিকারিকেরা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের সঙ্গে নিয়ে সিটি সেন্টারের বিভিন্ন স্পট পরিদর্শন করেন। বেসরকারি অফিসের প্রতিনিধিদের ডেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়—রাস্তায় গাড়ি রাখা চলবে না, নির্দিষ্ট পার্কিংয়ে ফি দিয়ে রাখতে হবে। পাশাপাশি, বেআইনি ভাবে দখল করে থাকা দোকানদারদের সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এক বেসরকারি সংস্থার আধিকারিকের দাবি, এই সিদ্ধান্তে কর্মীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে। প্রতিদিন পার্কিং ফি দিতে হলে বাড়তি বোঝা বহন করতে হবে তাঁদের। এই আশঙ্কা একেবারেই অমূলক বলে জানিয়েছেন এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত। তিনি বলেন, “এই সমস্যার কথা মাথায় রেখেই পার্কিংয়ের মাসিক ফি খুব কম রাখা হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!