দুর্গাপুরে ওকাজাকি চ্যালেঞ্জ কাপ ২০২৫: অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর:

পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ওকাজাকি চ্যালেঞ্জ কাপ ২০২৫-এর ১২তম আইএসকেএফ অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। রবিবার সকালে দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে আইএসকেএফ বেঙ্গলের উদ্যোগে এবং আইএসকেএফ ইন্ডিয়ার সহযোগিতায় এই রাজ্যস্তরের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুর নিগমের প্রশাসকমণ্ডলীর মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। এছাড়াও শহরের বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের উপস্থিতিতে মঙ্গলদীপ প্রজ্জ্বলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। শিল্প শহর দুর্গাপুরে এই মর্যাদাপূর্ণ ক্যারাটে প্রতিযোগিতা প্রথমবার অনুষ্ঠিত হওয়ায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

রাজ্যের ১৬টি জেলা থেকে প্রায় ৫০০ জন ক্যারাটে প্রতিযোগী এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন। আইএসকেএফ সংস্থার চিফ ইন্সট্রাক্টর শেখ লালু জানান, আইএসকেএফ কলকাতা সহ সারা ভারত জুড়ে সক্রিয়ভাবে কাজ করছে এবং বর্তমানে বিশ্বের ১৬০টি দেশে এই সংস্থার কার্যক্রম রয়েছে। তিনি আরও জানান, রাজ্যস্তরের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের জন্য ট্রফি ও মেমেন্টোর পাশাপাশি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!