তৃণমূলের জেলা কমিটিতে জায়গা পেলেন পঙ্কজ রায় সরকার

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: তৃণমূলের জেলা কমিটিতে জায়গা পেলেন পঙ্কজ রায় সরকার। সিপিএম ছেড়ে ২০২৪ সালের জুন মাসের মাঝামাঝি তৃণমূলে যোগ দেন তিনি। তারপর থেকে তৃণমূলের লাগাতার কর্মসূচীতে তাঁকে দেখা গিয়েছে। তবে নতুন দলে অফিসিয়ালি সেভাবে বড় কোনও দায়িত্ব পাওয়ার কথা শোনা যায়নি। ২০২৪ সালের ডিসেম্বরে তাঁকে ভোটার লিস্টের কাজ খতিয়ে দেখার জন্য দুর্গাপুর পশ্চিম বিধানসভার অবজার্ভার হিসাবে নিয়োগ করা হয়েছিল। এবার তাঁকে জায়গা দেওয়া হল তৃণমূলের জেলা কমিটিতে। 

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সামনেই বিধানসভা ভোট। তার আগে শুক্রবার ৭৮ জনের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন জেলা কমিটিতে অন্যতম সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে পঙ্কজ রায় সরকারকে। কলেজ জীবন থেকে রাজনীতি করে আসা পোড় খাওয়া এই রাজনীতিকের দক্ষতা এবারের বিধানসভা নির্বাচনে ব্যবহার করতে চাইছেন তৃণমূল নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!