দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ফার্মাসি শিক্ষা ও গবেষণার ভবিষ্যৎ দিশা খুঁজতে Pharmacy Council of India-এর সহযোগিতায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের Dr. B. C. Roy College of Pharmacy and Allied Health Sciences-এ (BCRCP) আয়োজিত হল ‘ফার্মা অন্বেষণ ২০২৬’। ২০ মার্চ কলেজের এম. এল. শ্রফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মসূচি পালিত হয় ‘ফার্মাসি শিক্ষা দিবস’-এর তাৎপর্যকে সামনে রেখে।ভারতে ফার্মাসি শিক্ষার পথপ্রদর্শক Dr. Mahadeva Lal Schroff-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—“ভবিষ্যতের ফার্মা ইকোসিস্টেম: শিক্ষা, শিল্প, গবেষণা ও নিয়ন্ত্রণকারী সংস্থার মধ্যে সমন্বয়”।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. সমীর কুমার সামন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার কার্যনির্বাহী কমিটির সদস্য ধর্মেন্দ্র সিং। ড. বি. সি. রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেসের বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যান অধ্যাপক আর. এস. ঠাকুর ছিলেন এই অনুষ্ঠানের মূল বক্তা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ড. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ (সোসাইটি)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে ডাঃ সত্যজিৎ বসু এবং তরুণ ভট্টাচার্য এবং বিসিআরইসি (BCREC)-এর সহ-সভাপতি মিতা মিত্রও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্য সুধীর কুমার চৌধুরীও এই অনুষ্ঠানে যোগদান করেন। এছাড়াও, কারিগরি অধিবেশনগুলোর বক্তা হিসেবে উপস্থিত ছিলেন Central Drugs Standard Control Organization (CDSCO), নয়াদিল্লির ড্রাগস ইন্সপেক্টর ড. সুমন্ত কুমার ঘোষ এবং কলকাতার Orio Pharma-র চিফ অপারেটিং অফিসার অদিতি মুখার্জি।
বক্তারা একবাক্যে জানান, ফার্মাসি ক্ষেত্রে শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পক্ষেত্র, গবেষণা সংস্থা ও নিয়ন্ত্রণকারী সংস্থার মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। ডাঃ সত্যজিৎ বসু তাঁর বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডেটা-নির্ভর ভবিষ্যতের প্রসঙ্গ তুলে ধরেন। অন্যদিকে তরুণ ভট্টাচার্য্য বলেন, “রোগ নিরাময়ে ডাক্তারদের সঙ্গে ফার্মাসিস্টদের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। ধর্মেন্দ্র সিং ফার্মাসি শিক্ষায় AI-এর সংযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মূল বক্তা আর. এস. ঠাকুর তাঁর বক্তব্যে Mahadeva Lal Schroff-এর অবদান তুলে ধরার পাশাপাশি আচার্য প্রফুল্ল চন্দ্র রায়-কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এই অনুষ্ঠানে BCRCP-এর প্রায় ১৮০ জন শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের ফার্মাসি কলেজ থেকে ৭৩ জন প্রতিনিধি—অধ্যক্ষ, শিক্ষক, গবেষক ও শিল্প বিশেষজ্ঞরা অংশ নেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঋতুপর্ণা ঘোষ চাকী। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)