দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আধুনিকতার ভিড়ে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে বাংলার চিরাচরিত পিঠে-পুলি। সেই হারিয়ে যাওয়া স্বাদ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিধাননগরে ক্লাব স্যান্টোস মাঠে আয়োজন করা হয়েছে ‘পিঠে পার্বন’ উৎসব। ‘কথা ও কাহিনী’ সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে শনিবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।
মেলায় শুধু পিঠে-পুলির সম্ভারই নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে দুর্গাপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার পরিবেশনায় নাচ, গান ও আবৃত্তির অনুষ্ঠান। বাংলার লোকসংস্কৃতি ও শিকড়কে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস, পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। অতিথিরা তাঁদের বক্তব্যে বাংলার খাদ্যসংস্কৃতি ও লোকঐতিহ্য সংরক্ষণের গুরুত্বের কথা তুলে ধরেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
আয়োজক সংস্থার তরফে হৃদয় সাঁই জানান, এ বছর ‘পিঠে পার্বন’ উৎসবের ষষ্ঠ বর্ষ। প্রতি বছরই এই আয়োজনের মাধ্যমে বাংলার হারিয়ে যেতে বসা রন্ধনপ্রণালী ও সাংস্কৃতিক ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এ বছরের উৎসবের সূচনা হয় শতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে, যা উপস্থিত দর্শকদের আবেগে ভাসিয়ে দেয়। উৎসব চলাকালীন বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠে-পুলির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট হয়ে থাকবে বিধাননগর, এমনটাই আশা উদ্যোক্তাদের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)