দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর থানা এলাকার বেনাচিতি অন্নপূর্ণা নগরে একটি তালাবন্ধ বাড়িতে চুরির ঘটনায় সাফল্য পেল দুর্গাপুর পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এলাকারই তিন বাসিন্দা—মণীশ প্রসাদ, ছোটু গড়াই ও দিলীপ সাহুকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া নগদ টাকা, সোনা-রূপার গয়না ও বিভিন্ন গৃহস্থালির সামগ্রী।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর বাড়ি তালাবন্ধ করে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন বাড়ির মালিক প্রেম কুমার ভার্মা। ৩ জানুয়ারি ফিরে এসে তিনি আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান এবং প্রায় ২০ হাজার টাকা নগদ, গয়না ও বাসনপত্র চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অন্নপূর্ণা নগর এলাকা থেকেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে এবং জেরায় চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়। শুক্রবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিন নাকচ করে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। চুরি যাওয়া সামগ্রী ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করে প্রেম কুমার ভার্মা বলেন, নিজের পাড়ার লোকজনই এই ঘটনার সঙ্গে জড়িত—এতে তিনি বিস্মিত। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


