চোর কীভাবে চুরি করছে, ধরা পড়ল সিসি ক্যামেরায়

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের (Durgapur) নিউ টাউনশিপ থানার মুচিপাড়া সংলগ্ন আরআইপি প্লটের বেসরকারি কারখানায় বার বার চুরির ঘটনা ঘটছিল। কারখানা কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেন নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়িতে। অবশেষে সিসি ক্যামেরায় চোরের ছবি ধরা পড়ল। হানা দিল পুলিশ। গ্রেফতার করা হল চোরকে।

https://youtu.be/7TBXzsIQmgk

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

চোরের চুরি করার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ধৃতের নাম ধীরেশ সেনগুপ্ত। বুধবার বিকেলে সে কারখানার যন্ত্রাংশ এবং পাইপ চুরি করছিল। সেই ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। খবর পেয়েই পুলিশ হানা দেয় কারখানায়। গ্রেফতার করা হয় চোরকে। বৃহস্পতিবার ধৃতকে দুর্গাপুর আদালতে তোলে নিউ টাউনশিপ থানা। ধৃতকে হেফাজতে নিয়ে তাকে জেরা করে তার সঙ্গে আর কেউ রয়েছে কী না তা খতিয়ে দেখবে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!