মেডিক্যাল কলেজ থেকে শুরু হল যাত্রা
সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পুলিশ বিজড়া ডাঙাপাড়ার শেখ রিয়াজউদ্দিন, ফিরদৌস শেখ, নাসিরুদ্দিন শেখ ওরফে সম্রাট, সফিক শেখ এবং বিজড়া বাউড়িপাড়ার অপু বাউড়িকে গ্রেফতার করেছে। ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী তাঁর এক সহপাঠী ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। অভিযোগ, ফাঁকা রাস্তার পাশের জঙ্গলে তাঁকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। নির্যাতিতা হাসপাতালে ভর্তি আছেন।
https://youtu.be/SL_IJqby8Us
মঙ্গলবার সকালে রিয়াজউদ্দিন ও নাসিরুদ্দিনকে নিয়ে বিজড়া গ্রামে যায় পুলিশ। দুর্গাপুর থানা ও নিউটাউনশিপ থানার যৌথ টিম তাদের নিয়ে গ্রামের বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে জেরায় পাওয়া তথ্য খতিয়ে দেখে। তদন্তকারীরা কথা বলেন স্থানীয়দের সঙ্গেও। একই সঙ্গে এদিনই ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নিমাণ করার প্রক্রিয়া শুরু করে পুলিশ। ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তার নেতৃত্বে হাসপাতাল থেকে শুরু হয় প্রক্রিয়া। গোটা রাস্তা ও ঘটনাস্থল প্রথমে রেকি করে পুলিশ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ঘটনার পুনর্নিমাণ করা হবে বলে এদিন সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি নজরে আসে। দুই জনের একজনকে জঙ্গলের ভিতরের দিকে নিয়ে গিয়ে তদন্ত করেন তদন্তকারীরা। ঘটনার আংশিক পুনর্নিমাণ করা হয়। তবে ঘটনাস্থলের আগেই সাংবাদিকদের আটকে দেওয়ায় ভিতরে কী হচ্ছে তা বিস্তারিত জানা যাচ্ছে না। সবার নজর এড়াতে ধৃতকে ঘুর পথে ঘটনাস্থলে আনা হয়েছে। কিছুক্ষণ পরে ছাত্রীর সহপাঠী ছাত্রকেও ঘটনাস্থলে নিয়ে আসে পুলিশ। সব মিলিয়ে মনে হচ্ছে, দ্রুত তদন্তের জাল গোটাতে চাইছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


