দুর্গাপুরে এডিডিএ-র উচ্ছেদ ঘিরে রাজনৈতিক উত্তেজনা, পুনর্বাসনের দাবিতে বিজেপির বিক্ষোভ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) শিল্পশহর দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) জমিতে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকান মঙ্গলবার ভেঙে দেওয়া হয়। এডিডিএ-র এই উচ্ছেদ অভিযানকে ঘিরে বুধবার তীব্র প্রতিবাদে সামিল হন দোকানদাররা। তাঁদের সঙ্গে নিয়ে এডিডিএ দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। নেতৃত্বে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পৌঁছয় পুলিশ।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

দোকানমালিকদের অভিযোগ, কোনও আগাম নোটিস বা বিকল্প ব্যবস্থার কথা না জানিয়েই দোকান ভেঙে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, এতে জীবিকা হারিয়ে চরম দুর্দশার মুখে পড়েছেন তাঁরা। বিক্ষোভস্থলে বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই হুঁশিয়ারি দিয়ে বলেন, তিন দিনের মধ্যে আলোচনার মাধ্যমে দোকানদারদের পুনর্বাসনের ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। তাঁর আরও অভিযোগ, রাস্তা সম্প্রসারণের অজুহাতে পরিকল্পিতভাবে দুঃস্থ মানুষদের লক্ষ্য করা হচ্ছে, অথচ দোকান চালানোর জন্য তাঁদের শাসক দলের যুবনেতাদের নিয়মিত টাকা দিতে হয়েছে। এদিকে, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত উচ্ছেদ অভিযানের পক্ষে সওয়াল করে বলেন, শহরের সার্বিক উন্নয়নের স্বার্থেই রাস্তা সম্প্রসারণ জরুরি। এডিডিএ-র জমি দখল করে রাখলে উন্নয়ন সম্ভব নয়। রাজনীতি রাজনীতির জায়গায় থাক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!