দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে পোস্টার ছেঁড়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। অভিযোগ, দুর্গাপুরের ইন্দো-আমেরিকান মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের দেওয়ালে লাগানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টার রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি সামনে আসতেই ঘটনাস্থলে জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকেরা। প্রতিবাদে তাঁরা জাতীয় সড়কের সার্ভিস রোডে প্রতীকী পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তোলেন।
(BCREC & Group of institutions। পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। দলের বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনাস্থলে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও পুলিশ অভিযুক্তদের ধরতে উদ্যোগী নয়। তিনি দাবি করেন, দুর্গাপুর পূর্ব বিধানসভার ৩ নম্বর মণ্ডলের সভাপতি বুদ্ধদেব মণ্ডলের নেতৃত্বে দলীয় কর্মীরা অবস্থান বিক্ষোভে সামিল হন। তাঁর কথায়, “পোস্টার ছিঁড়ে বিজেপিকে দমিয়ে রাখা যাবে না। দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।” অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


