দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পলাশডিহায় শনিবার এক নতুন বেসরকারি হাসপাতালের দরজা খুলল সাধারণ মানুষের জন্য। স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও মানবিক করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশন-এর সম্পাদক স্বামী সোমাত্মানন্দ, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পন্নবলম এস, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ-এর চেয়ারম্যান কবি দত্ত, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে চিকিৎসক জয় সান্যাল ও চিকিৎসক ঝিলম মুখোপাধ্যায় জানান, মূলত মহিলাদের বিভিন্ন স্বাস্থ্যসমস্যা, প্রসূতি পরিষেবা, সদ্যজাতের চিকিৎসা এবং হৃদরোগ সংক্রান্ত আধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে এখানে। ১০৫টি শয্যা বিশিষ্ট এই হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতি ও পরিকাঠামোর ব্যবস্থা রাখা হয়েছে বলে দাবি তাঁদের।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
কর্তৃপক্ষের কথায়, অনেক সময়ই জরুরি পরিস্থিতিতে দূরে ছুটতে হয় রোগী ও তাঁর পরিবারকে। সেই ভোগান্তি কমাতেই পলাশডিহায় এই উদ্যোগ। তুলনামূলক সাশ্রয়ী খরচে উন্নত চিকিৎসা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্তির জন্য আবেদন জানানো হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


