শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলরের দাদাকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও দুর্গাপুরে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে এক তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে পাড়ারই এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে কোকওভেন থানায়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় স্থানীয় বাসিন্দারা থানায় গিয়ে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাঁরা জানিয়েছেন, অভিযুক্ত এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাদা। তৃণমূলের ৩ নম্বর ব্লক সভাপতি শিপুল সাহা বলেন, “পুলিশ তদন্ত করছে। দোষী সাব্যস্ত হলে সাজা পাবে।”

https://youtu.be/QrsUzMptBSc

পরিবারের তরফে থানায় দায়ের করা অভিযোগে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সিটি সেন্টারে কাজ শেষে বাড়ি ফেরার সময় অভিযুক্ত ব্যক্তি ওই তরুণীকে নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তোলে। এরপর অন্যদিকে নিয়ে চলে যায়। রাস্তায় তরুণীকে অভিযুক্ত অশালীন প্রস্তাব দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। তরুণী কান্নাকাটি করার পরে তাকে বাড়ি পৌঁছে দেয় ওই ব্যক্তি। বাড়িতে কোনও কথা না বলার পরামর্শ দেয়। কিন্তু নির্যাতিতা পুরো বিষয়টি পরিবারের কাছে জানায়। এরপর বুধবার সন্ধ্যায় থানায় পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

বৃহস্পতিবার দুপুরে পাড়ায় মাইকিং করে ঘোষণা করা হয়, অভিযুক্তকে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিকালে কোকওভেন থানা ঘেরাও করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাড়ার সবাই যেন থানায় গিয়ে জড়ো হন। সেই মতো বিকালে কোকওভেন থানার সামনে শুরু হয় তুমুল বিক্ষোভ। বিক্ষোভকারীদের বক্তব্য, এলাকার কাউন্সিলরের দাদা যদি এমন ঘটনায় যুক্ত থাকে, তাহলে সাধারণ মানুষ বিচার চাইতে যাবে কোথায়? অবিলম্বে দোষীকে গ্রেফতার করতে হবে এবং সাজার ব্যবস্থা করতে হবে। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দেওয়ার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!