পান্ডবেশ্বরে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ধিক্কার মিছিল

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, ২৯ মে ২০২৪: অঙ্গনওয়াড়িতে দুর্নীতির প্রতিবাদ মিছিলে সম্প্রতি অঙ্গনওয়াড়ি কর্মী ও সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের উপর শাসকদলের মদতে হামলার অভিযোগ ওঠে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) পান্ডবেশ্বরে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বুধবার প্রতিবাদ মিছিল করল সংগ্রামী যৌথ মঞ্চ।

গত ১৬ মে অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি দাওয়া নিয়ে পান্ডবেশ্বরের অঙ্গনওয়াড়ি দফতরে স্মারকলিপি জমা দিতে যান সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। তখন তাঁদের উপর বেপরোয়া হামলা চালানোর অভিযোগ ওঠে। মঞ্চের কয়েকজন গুরুতর জখম হন। পান্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপরেও দুষ্কৃতীরা গ্রেফতার হয়নি বলে অভিযোগ।

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)

প্রতিবাদে বুধবার সকালে পান্ডবেশ্বরে প্রতিবাদ মিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চ। রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ফুলবাগান দুর্গামন্দির পর্যন্ত মিছিল হয়। মিছিল শেষে সেখানেই ধিক্কার সভা চলে। নেতৃত্ব দেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তাঁর অভিযোগ, সেদিন পুলিশ ছিল দর্শক! তাঁদের কর্মসূচিতে হামলা চালিয়েছিল স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে কয়লা ও বালি মাফিয়ারা। সঙ্গে ছিল অঙ্গনওয়াড়ি সুপারভাইজার দোলনচাঁপা বিশ্বাসও। এই ঘটনার পর সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের নামে মিথ্যা মামলাও করা হয়েছিল। কিন্তু অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করছে না পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!