দারিদ্র্যের বাধা পেরিয়ে জাতীয় মঞ্চে পুরুলিয়ার কিশোর, পাশে দাঁড়ালেন সমাজকর্মী

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ইচ্ছে থাকলে যে উপায় হয়—তা প্রমাণ করল পুরুলিয়া জেলার (Purulia) পুরুলিয়া–২ ব্লকের বোঙাবাড়ি গ্রামের ১৬ বছরের কিশোর গঙ্গাধর মাহাতো। আর্থিক অনটনের সঙ্গে লড়াই করেও দৌড়ের ময়দানে নিজের প্রতিভার ছাপ রেখেছে এই ক্লাস টেনের ছাত্র।গত নভেম্বর মাসে শালবনিতে অনুষ্ঠিত রাজ্য ক্রস কান্ট্রি প্রতিযোগিতায় অনূর্ধ্ব–১৬ বিভাগে ২ কিলোমিটার দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করে গঙ্গাধর। সেই সাফল্যের সুবাদে ২৪ জানুয়ারি ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত হতে চলা ৬০তম জাতীয় ক্রস কান্ট্রি প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করার ছাড়পত্র পেয়েছে সে।

কিন্তু দিন আনি দিন খাই পরিবারের পক্ষে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে প্রয়োজনীয় খরচ জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আর্থিক সংকট গঙ্গাধরের স্বপ্নের সামনে বড় বাধা হয়ে ওঠে। সেই সময় খবর পৌঁছায় ওষুধ ব্যবসায়ী ও সমাজকর্মী ইন্দ্রনীল ঘোষের কাছে। এক মুহূর্ত দেরি না করে তিনি সরাসরি গঙ্গাধরের বাড়িতে পৌঁছে যান। সঙ্গে ছিল খেলাধুলার জুতো, প্রয়োজনীয় পোশাক এবং প্রতিযোগিতায় যাওয়ার জন্য আর্থিক সহায়তা।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

সেই মুহূর্তে উপস্থিত ছিলেন গঙ্গাধরের মা-বাবা ও কোচ অনন্ত মাহাত। সহায়তার এই মানবিক উদ্যোগে আবেগে ভেসে যান সবাই। গঙ্গাধরের লড়াই এখানেই শেষ নয়—বরং শুরু। সমাজে ইন্দ্রনীল ঘোষদের মতো সহৃদয় মানুষ যতদিন থাকবেন, ততদিন গঙ্গাধরের মতো প্রতিভাবানদের স্বপ্ন ভাঙবে না, বরং আরও দূরে দৌড়ানোর সাহস পাবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!