বিধান শিশু উদ্যানে রবীন্দ্র জয়ন্তী উদযাপন

Advertisement

দুর্গাপুর দর্পণ, কলকাতা: বিধান শিশু উদ‍্যানে প্রতি বছরের মতো এবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী মর্যাদা সহকারে উদযাপন করা হয়। রবীন্দ্রনাথের ১৬৬ তম জন্মদিনে বিধান কলাকেন্দ্রের সদস্যরা নাচ, গান, আবৃত্তির মাধ‍্যমে দিনটি উদযাপন করে। এছাড়া ছিল বিধান কয়‍্যারের সঙ্গীতানুষ্ঠান। বিধান শিশু উদ‍্যানের সম্পাদক গৌতম তালুকদার বলেন, "কবিগুরুর জন্মদিনে রাজ্যের নতুন সরকার শপথ নিয়েছে। তাদের অভিনন্দন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যবাসীর স্বপ্ন পূরণ করতে সফল হবেন, এই কামনা রইল।" অনুষ্ঠানে প্রায় ৬০০ জন উপস্থিত ছিলেন। 

Advertisement

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Advertisement

Related Posts