আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে রবীন্দ্রজন্মজয়ন্তী উদযাপন দুর্গাপুরে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি জমজমাট রবীন্দ্রজন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। কবিগুরু রবীন্দ্রনাথের ১৬৪ তম জন্মোৎসব উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কবিগুরুর জন্মদিনে সকাল থেকে বিকাল পর্যন্ত টানা অনুষ্ঠানে গান, আবৃত্তি, নৃত্য পরিবেশিত হয়। পাশাপাশি রক্তদান শিবিরে রক্তদান করেন অনেকে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জইনুল হক সহ শিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্ত গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

সংবর্ধনা দেওয়া হয় দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়কে-ও। আনন্দমেলা, সুরমন্দির, সঙ্গীতায়ন, দুর্গাপুর কয়‍্যার প্রভৃতি সংস্থার শিল্পীরা বর্ণময় অনুষ্ঠান নিবেদন করেন। একক গানে সৌমী বন্দ্যোপাধ্যায়, অশেষ মিত্র, রিমা ঘোষ, সুস্মিতা সাহা, অলোকনাথ চৌধুরী, রোশনী মজুমদার প্রমুখ অংশ নেন। পরিচালনার দায়িত্বে ছিলেন আয়োজক সংস্থার সম্পাদক কাকলি মুখোপাধ্যায়, সভাপতি সুরজিৎ মুখোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন) 


error: Content is protected !!