দুর্গাপুরে আবাসনের সিকিউরিটি রুমে বেপরোয়া গাড়ির ধাক্কা, গুরুতর জখম ১ নিরাপত্তারক্ষী

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বামুনারা বেনুবন এলাকার এক বেসরকারি আবাসনে আচমকা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ে আবাসনের কাচঘেরা নিরাপত্তা কক্ষে। মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায় অফিসঘর। গুরুতর জখম নিরাপত্তারক্ষী ৫২ বছরের ঝন্টু মাপারুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্প চোট পেয়েছেন আর এক নিরাপত্তারক্ষী তাপস ভৌমিক।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

স্থানীয়দের দাবি, আবাসনের প্রবেশদ্বারের বিপরীতে থাকা একটি গাড়ি ধোয়ার কেন্দ্র থেকে গাড়িটি হঠাৎ পিছনের দিকে দ্রুতগতিতে ছুটে আসে। প্রত্যক্ষদর্শীদের কথায়, “সবকিছু এত দ্রুত ঘটেছে যে বুঝে ওঠার সময়ই ছিল না।” আবাসনের প্রবীণ বাসিন্দা অমল মুখার্জি বলেন, “গাড়ির গতি খুব বেশি ছিল। সোজা এসে সিকিউরিটি রুমে ধাক্কা খায়।” দুর্ঘটনার পরই আবাসনে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। বাসিন্দারাই প্রথমে ছুটে এসে রক্তাক্ত নিরাপত্তারক্ষীদের উদ্ধার করেন। খবর পেয়ে মলানদিঘী ফাঁড়ি-র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালককে আটক করে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!