WhatsApp Group Join Now
Instagram Group Join Now

রোবোটিক সার্জারির কামাল

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ আগস্ট: দীর্ঘদিনের তীব্র হাঁটুর ব্যথা ক্রমশ কঠিন করে তুলেছিল স্বাভাবিক জীবনযাপন। হাঁটাচলা থেকে শুরু করে দৈনন্দিন কাজ—সবকিছুতেই তৈরি হচ্ছিল সমস্যা। যখন আর পাঁচটা সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করাটা স্রেফ একটা দুঃস্বপ্ন হয়ে উঠেছিল, ঠিক তখনই নতুন আলোর দিশা পেলেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ৬৫ বছরের এক মহিলা।

তীব্র হাঁটুর ব্যথায় দীর্ঘদিন ধরে কার্যত ঘরবন্দি ছিলেন তিনি। অথচ, তিনি আজ ফের নিজের পায়ে দাঁড়িয়ে ব্যথা ছাড়া হাঁটার প্রস্তুতি শুরু করেছেন। এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে দুর্গাপুরের ‘দ্য মিশন হাসপাতাল’ এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ অর্ঘ্য কুন্ডু চৌধুরী-র দক্ষ হাত। আধুনিকতম রোবোটিক-অ্যাসিস্টেড জয়েন্ট রিপ্লেসমেন্ট প্রযুক্তি ব্যবহার করে সফলভাবে তাঁর বাঁ হাঁটু সম্পূর্ণ প্রতিস্থাপন (Total Knee Replacement) করা হয়েছে।

চিকিৎসকদের দাবি, উন্নত রোবটিক প্রযুক্তির সাহায্যে এই অস্ত্রোপচার আরও নিঁখুত করে তোলা সম্ভব হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের আগে রোগীর হাঁটুর ৩ডি ডিজিটাল মডেল তৈরি করে চিকিৎসার পরিকল্পনা করা হয়। রোগীর হাঁটুর গঠন অনুযায়ী প্রতিস্থাপিত জয়েন্টের অ্যালাইনমেন্ট নির্ধারণেও এই প্রযুক্তি সহায়ক। পাশাপাশি আশপাশের টিস্যুর ক্ষতি কম রেখে অস্ত্রোপচার করার লক্ষ্য থাকে। ফলে অতি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন রোগী।

আরও পড়ুন- জটিল গাইনোকোলজিক্যাল চিকিৎসায় নতুন দিগন্ত: মিশন হাসপাতালে সফল রোবোটিক হিস্টেরেক্টমি

অস্ত্রোপচার ছাড়াই জটিল হৃদরোগের উপশম, চিকিৎসায় নতুন দিগন্ত দুর্গাপুরে

চিকিৎসার পর এখন ধীরে ধীরে স্বাভাবিক চলাফেরায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন ওই মহিলা। তাঁর কাছে বিষয়টি শুধু একটি সফল অস্ত্রোপচার নয়, বরং স্বাধীনতা প্রাপ্তি! দীর্ঘদিনের যন্ত্রণা পেরিয়ে ফের নিজের মতো করে হাঁটার সুযোগ। রোগীর নিজের কথায়, “এই বয়সে ব্যথা ছাড়া আবার হাঁটতে পারব ভাবিনি! আমি ডাঃ অর্ঘ্য কুন্ডু চৌধুরী এবং দ্য মিশন হাসপাতালের কাছে কৃতজ্ঞ।”