দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: তৃণমূল বিধায়ক মদন মিত্রর একটি ভিডিও নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র তরজা। ভাইরাল হওয়া ওই ভিডিওতে মদন মিত্রকে শ্রীরামচন্দ্রকে মুসলিম বলে মন্তব্য করতে দেখা গিয়েছে। এমন অভিযোগ তুলে বিজেপি দাবি করেছে, কামারহাটির তৃণমূল বিধায়কের এই মন্তব্যের মাধ্যমে হিন্দু ধর্ম ও ধর্মীয় বিশ্বাসকে চরমভাবে অপমান করা হয়েছে। তা সত্বেও রাজ্য সরকার সংখ্যালঘু তোষণের জন্য নিশ্চুপ হয়ে বসে আছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
রবিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বেনাচিতি পাঁচ মাথা মোড়ে সনাতনী ঐক্য মঞ্চের ডাকে একটি প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করা হয়। দলের মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “মদন মিত্র প্রভু শ্রী রামচন্দ্র সম্পর্কে যা বলেছেন, সেজন্য সবার আগে তাঁর বিধায়ক পদ খারিজ হওয়া দরকার। এরপর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এছাড়া ভগবানগোলায় যেভাবে জাগো মা গান গাওয়ার জন্য হেনস্থা করা হয়েছে মহিলা শিল্পীকে, বাংলাদেশে যেভাবে দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে খুন করা হয়েছে, সবের প্রতিবাদে এই সভা।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


