দুর্গাপুর দর্পণ, বর্ধমান: পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার বর্ধমান আদর্শ বিদ্যালয়ে ইন্ডিয়ান স্কাউট অ্যান্ড গাইড ফেলোশিপ, বর্ধমানের পক্ষ থেকে সদ্য এভারেস্ট জয়ী সৌমেন সরকারের তথ্যচিত্র দেখানো হয়। স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। সৌমেন সরকারের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যোগ দেয় ছাত্র ছাত্রীরা। উপস্থিত ছিলেন অতিরিক্ত স্কুল পরিদর্শক অতনু হাজরা, রাজ্য সভাপতি বিশ্বনাথ ঘর, জেলা সম্পাদক দীপঙ্কর চ্যাটার্জি। বর্ধমান আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর দে জানান প্রায় ১২০ জন ছাত্র ছাত্রী উপস্থিত ছিল।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


