দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার অন্ডাল থানার ভিকে কোলিয়ারি মোড়ের বিপরীতে সবজি দোকানের পাশে বিদ্যুতের পোল শর্ট সার্কিট হয়ে গিয়েছে। এর ফলে যে কোনও সময় বড় বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসী। তাঁরা ইতিমধ্যেই টেস্টার দিয়ে পরীক্ষা করে বিষয়টি দেখেছেন। অন্ডাল-উখড়া রোডের ধারে অবস্থিত ওই পোলের ধারে কাছে কাউকে ঘেঁসতে দিচ্ছেন না তাঁরা। বিদ্যুৎ দফতরের কাছে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন স্থানীয়রা। বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, বর্ষার বৃষ্টিতে কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে গিয়েছে। দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)


