দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মেডিকেল কলেজের ছাত্রী ধ*র্ষ*ণের মামলায় অভিযুক্তদের বুধবার ফের দুর্গাপুর আদালতে তোলা হল। ধৃতরা হল বিজড়া গ্রামের ফিরদৌস শেখ, রিয়াজউদ্দিন শেখ, অপু বাউরি, নাসিরুদ্দিন শেখ, সফিক শেখ এবং নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলি। তাদের সবাইকে ২২ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদের মধ্যে দু’জন শেখ রিয়াজউদ্দিন ও শেখ সফিক মঙ্গলবার দুর্গাপুর আদালতে গোপন জবানবন্দি দেয়। তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বুধবার নিউ টাউনশিপ থানা থেকে নাসিরুদ্দিন শেখ, ফিরদৌস শেখ ও অপু বাউড়ি এবং সহপাঠীকে নিয়ে ফের তাদের আদালতে তোলা হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


