হু হু করে ধোঁয়া বেরোচ্ছে ইঞ্জিন থেকে, মাঝরাস্তায় দাঁড়িয়ে গেল রুটের শেষ বাস

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: হু হু করে ধোঁয়া বেরোচ্ছে ইঞ্জিন থেকে। মাঝরাস্তায় দাঁড়িয়ে গেল বাস। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে শনিবার রাতে ঘটনাটি ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। মাঝ রাস্তায় থেমে যায় এইট বি রুটের বাস। চরম সমস্যার পড়েন যাত্রীরা। বাসটি দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে ছাড়ে। মুচিপাড়া, বিধান নগর হয়ে বেনাচিতি যাওয়ার কথা ছিল।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

যান্ত্রিক গোলযোগের জেরে মাঝ রাস্তায় থেমে যায় বাসটি। রাহুল মাঝি নামের এক বাস যাত্রী বলেন, “দুর্গাপুর বাসস্ট্যান্ডে বাসে চেপেছিলাম। কড়ঙ্গপাড়া মোড়ে বাসটির ইঞ্জিন বিকল হয়ে যায়। আধ ঘন্টার বেশি সময় দাঁড়িয়ে থাকি। শেষ বাস বলে চরম সমস্যায় পড়তে হয়েছে। কখন ঠিক হবে সেটাও বুঝতে পারছি না।” ইঞ্জিন সারাইয়ের কাজ শুরু হয়েছে। যাত্রীদের যাতে সমস্যা না হয় সে ব্যবস্থা করা হবে বলে দাবি করেন বাসকর্মীরা। 

https://youtu.be/flR6Xy5uIo8

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!