দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মদিবস উপলক্ষে বুধবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে এক মানবিক ও সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার সকালে বিজেপি ২ নম্বর মণ্ডলের উদ্যোগে কাশীরাম বস্তি সংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এই উপলক্ষে এলাকার প্রান্তিক ও দরিদ্র পরিবারের শিশুদের মধ্যে শীতকালীন বস্ত্র বিতরণ করা হয়। বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য পারিজাত গাঙ্গুলী জানান, প্রায় ৩০০-রও বেশি শিশুর হাতে শীতের উপযোগী পোশাক তুলে দেওয়া হয়েছে। তাঁর কথায়, প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মানবিক দর্শন, সমাজকল্যাণমূলক চিন্তাভাবনা ও দরিদ্র মানুষের প্রতি সহমর্মিতাকে স্মরণ করেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিজেপির স্থানীয় নেতৃত্ব ও বহু কর্মী উপস্থিত ছিলেন। তাঁরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই এই ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য এবং আগামী দিনেও দুর্গাপুর সহ বিভিন্ন এলাকায় এ ধরনের সমাজকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


