দুর্গাপুরে বাবা-মাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে-বৌমা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: বাবা-মাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে-বৌমা। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কোকওভেন থানার সগরভাঙা গ্রামের ঘটনা। শনিবার রাতে ৮৬ বছরের নির্মলেন্দু ব্যানার্জী ও ৮৪ বছরের ইলা ব্যানার্জীর ঝুলন্ত দেহ পুলিশ বাড়ির বাথরুম থেকে উদ্ধার করে। খবর পেয়ে কলকাতা থেকে রাতেই চলে আসেন মেয়ে চৈতালি মুখার্জি। তিনি দাদা বৌদির বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন। প্রতিবেশীরাও খুনের অভিযোগ তোলেন মৃত দম্পতির ছেলে বিপ্লব ও বৌমা অপর্ণার বিরুদ্ধে। রবিবার সকালে তাঁরা দুজনের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান বাড়ির সামনে। 

( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

রবিবার দুপুরে কোকওভেন থানায় দাদা-বৌদি ও আরও একজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন চৈতালি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিপ্লব ও অপর্ণাকে গ্রেফতার করে। সোমবার ধৃতদের দুর্গাপুর আদালতে পাঠায় পুলিশ। পুলিশি হেফাজতের আর্জি জানানো হয়েছে আদালতে। খুন না আত্মহত্যা, প্রবীণ দম্পতির মৃত্যুর পিছনে কী কারণ তা জানতে ধৃতদের জেরা করতে চায় পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Comment

error: Content is protected !!