দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে আত্মপ্রকাশ করল দেশের সবচেয়ে বড় সোনির টিভি। বৃহস্পতিবার বেনাচিতির সোনি শো-রুমে ৯৮ ইঞ্চি টিভির উদ্বোধন হয়। শো-রুম সূত্রে জানা গিয়েছে, এই টিভিতে রয়েছে উন্নত ভিজ্যুয়াল প্রযুক্তি ও সিনেমা হলের উপযোগী সাউন্ড সিস্টেম। শো-রুমের তরফে মানব দত্ত জানান, এই টিভি ঘরে থাকার অর্থ ঘরের ভিতরে আস্ত সিনেমা হল। দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যে। এছাড়া থাকছে বিশেষ অফারও। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সোনি টিভি এটি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
https://youtu.be/_xKK52xv5iw


