দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা ও সচেতনতা গড়ে তুলতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের দুর্গাপুর বাস স্ট্যান্ডে বিশেষ কর্মসূচি পালন করল মুচিপাড়া ট্রাফিক বিভাগ। আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে আয়োজিত এই সচেতনতামূলক অভিযানে ট্রাফিক আধিকারিকেরা যাত্রীবাহী বাসে উঠে মহিলা যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। মহিলাদের উদ্দেশে যাতায়াতের সময় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করেন এবং কোনও অস্বস্তিকর পরিস্থিতিতে কীভাবে দ্রুত সাহায্য পাওয়া যায়, সে সম্পর্কেও দিকনির্দেশ দেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য নির্ধারিত বিভিন্ন হেল্পলাইন নম্বর মহিলা যাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি, সেই নম্বরগুলির সঠিক ব্যবহার পদ্ধতিও বিস্তারিতভাবে বোঝানো হয়, যাতে প্রয়োজনে মুহূর্তের মধ্যেই পুলিশি সহায়তা নেওয়া সম্ভব হয়। পুলিশ কর্তৃপক্ষের মতে, এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মহিলা যাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং জনপরিবহণ ব্যবস্থায় নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। ভবিষ্যতেও দুর্গাপুরসহ কমিশনারেট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের অভিযান চলবে বলে জানানো হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)



