অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে ‘দুধ শক্তি’, ঝাড়খণ্ড-পশ্চিম বর্ধমানে বিশেষ উদ্যোগ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রাথমিক ও নিম্ন প্রাথমিকের ছাত্র ছাত্রীদের শরীরে পুষ্টির জোগান দিতে ঝাড়খণ্ডের চাসনালা, জিতপুর, তাসরা এবং  পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) রামনগর এলাকার কিছু প্রাথমিক স্কুলে শুরু হয়েছে ‘দুধ শক্তি’ প্রকল্প। দুধ হল সুষম আহার। তাই, অপুষ্টি দূর করতে দুধের জুড়ি মেলা ভার। সেকথা মাথায় রেখে এই প্রকল্পে পড়ুয়াদের হাতে দুধের প্যাকেট তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

—————————————

ভিডিয়োতে খবরটি দেখুন এখানে ক্লিক করে: https://www.facebook.com/share/v/17w4hHwjbH/

—————————————-

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর চাসনালা কোলিয়ারিজ ডিভিশনের সিএসআর কর্মসূচিতে এই প্রকল্প চালু হয়েছে। সহযোগিতায় রয়েছে দুর্গাপুরের ‘সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটি’। এই প্রকল্পে চাসনালা অ্যাকাডেমির ৬৫, নিউ মতিনগর প্রাইমারি স্কুলের ৭২ এবং প্রয়াস অ্যাকাডেমির ৬২ জন পড়ুয়ার হাতে দুধের প্যাকেট তুলে দেওয়া হচ্ছে। এছাড়া, আরও কয়েকটি স্কুলের পড়ুয়াদের হাতেও দুধের প্যাকেট তুলে দেওয়া হচ্ছে। স্কুলে এসে এমন উপহার পেয়ে খুব খুশি খুদে পড়ুয়ারা।দুর্গাপুর সুন্দরমের পক্ষে মানস সরখেল জানান, এই সমস্ত এলাকায় শিশুদের অনেকেই অপুষ্টিতে ভুগছে। নিয়মিত দুধ খেলে পুষ্টির ঘাটতি অনেকটাই মিটবে বলে আশা করা যায়। তিনি বলেন, “যেসব শিশুদের পুষ্টির প্রয়োজন রয়েছে, তাদের কাছে পৌঁছনোই এই প্রকল্পের লক্ষ্য। ‘দুধ শক্তি’ প্রকল্প শিশুদের স্বাস্থ্য গঠনে ভূমিকা নেবে। একই সঙ্গে  স্কুল ছুটের সংখ্যাও কমাবে বলে আমাদের আশা।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!