এসপিজি-র তত্বাবধানে জেসিবি, ক্রেন দিয়ে তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রীর সভার মঞ্চ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ২০১৯ সালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে লোকসভা নির্বাচনের প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফের ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ওই মাঠেই সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, ১৮ জুলাই তিনি বিহারের মতিহারে সভা করবেন। এরপর অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছাবেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

সেখান থেকে দুর্গাপুরের ইস্পাত নগরীর নেহেরু স্টেডিয়ামের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই চূড়ান্ত তৎপরতা শুরু করেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। প্রশাসনের তৎপরতাও তুঙ্গে। নেহেরু স্টেডিয়ামে চলছে রং করা সহ মাঠ সাজানোর নানা কাজ। স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) তত্ত্বাবধানে তৈরি হচ্ছে সভাস্থল। বেশ কিছু জেসিবি, ক্রেন ব্যবহার করা হচ্ছে। একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের ঠিক আগে প্রধানমন্ত্রীর এই সভা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!