দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন মাঠে আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে ঐতিহ্যবাহী কল্পতরু মেলা। এবার মেলার ৫৭ তম বর্ষ। খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। তার পরেও মেলার প্রস্তুতি নিয়ে উত্তেজনা ও অনিশ্চয়তা দেখা যাচ্ছে। মাঠের পাশেই দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটির পক্ষ থেকে একটি বুকিং কাউন্টার খোলা হলেও সেই বুকিং কাউন্টারের দখল নিয়ে দুটি পক্ষের বিবাদে নিয়মিত বুকিং হচ্ছে না। ফলে দূরদূরান্ত থেকে এসে ব্যবসায়ীদের ফিরে যেতে হচ্ছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
টালবাহানার পর সোমবার ফের স্টল বুকিং শুরু হয়। এদিন দুপুরে বেশ কয়েকজন ব্যবসায়ী বুকিং করেন। আসানসোল থেকে এসেছিলেন ব্যবসায়ী শম্ভু সিং। তিনি জানান, এর আগে একদিন ফিরে গিয়েছেন। স্টলে বসে বুকিং করছিলেন জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মনে হচ্ছে আর কোনও সমস্যা হবে না। এবার থেকে টানা বুকিং চলবে। মেলা চলবে ১-১০ জানুয়ারি পর্যন্ত। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


