দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কল্পতরু মেলার স্টল বুকিং ফের বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা। শুক্রবার পুলিশ পাহারায় স্টল বুকিং শুরু হলেও শনিবার হঠাৎ করেই বুকিং কাউন্টার বন্ধ থাকায় বহু ব্যবসায়ী হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হন। অভিযোগ, মেলার বর্তমান কমিটি ও কিছু স্থানীয় গোষ্ঠীর মধ্যে দখলদারি ও কর্তৃত্ব নিয়ে বিবাদের জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
https://youtu.be/UEHp64gaqkA
মেলা কমিটির সাধারণ সম্পাদক সুবীর রায় জানান, কিছু বহিরাগত ব্যক্তি বুকিং কাউন্টারে বসে থাকায় জমা পড়া অর্থের সুরক্ষা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে বুকিং নেওয়া সম্ভব নয় বলেও তিনি জানান। অন্যদিকে তৃণমূল কর্মী অর্কপ্রভ রায় দাবি করেন, তাঁরা সবাই স্থানীয় ডিপিএল কলোনির বাসিন্দা এবং কাউকে বুকিং করতে বাধা দেওয়া হচ্ছে না; শুধু মেলার পরিচালনায় স্থানীয়দের অংশগ্রহণ চান তাঁরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বারবার ফিরে যেতে বাধ্য হওয়ায় ক্ষোভ উগরে দেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, বার বার এসে ফিরে যেতে হচ্ছে। বিজেপির অভিযোগ, কাটমানির বখরা চাই। তা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই মেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, কল্পতরু মেলা নির্ধারিত সময়েই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। বিজেপির ভিত্তিহীন অভিযোগের কোনও গুরুত্ব নেই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


