দুর্গাপুরে চালু হল ‘মাতৃত্ব আইভিএফ ক্লিনিক’–দক্ষিণবঙ্গের প্রথম অত্যাধুনিক বন্ধ্যাত্ব চিকিৎসা কেন্দ্র

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের স্বাস্থ্য পরিষেবার মানচিত্রে যুক্ত হল এক নতুন অধ্যায়। শুক্রবার সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা ফেজ-২ এলাকায় আম্বেদকর সরণীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল মাতৃত্ব আইভিএফ ক্লিনিক—দক্ষিণবঙ্গের প্রথম অত্যাধুনিক সম্পূর্ণ স্বতন্ত্র বন্ধ্যাত্ব চিকিৎসা কেন্দ্র (ইনফার্টিলিটি সেন্টার)। দ্য মিশন হাসপাতাল, দুর্গাপুরের উদ্যোগে গড়ে ওঠা এই আধুনিক কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্মানন্দ মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সত্যজিৎ বসু সহ অন্যান্য চিকিৎসক, আধিকারিক এবং আমন্ত্রিত অতিথিরা।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমান সময়ে জীবনযাত্রার ধরন বদলে যাওয়া, অতিরিক্ত কাজের চাপ, দেরিতে বিয়ে, মানসিক চাপ এবং পরিবেশগত নানা কারণের ফলে বন্ধ্যাত্বের সমস্যা ক্রমশ বাড়ছে। এই বাস্তবতাকে মাথায় রেখেই দুর্গাপুরে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও পরিষেবা সম্বলিত একটি পূর্ণাঙ্গ ইনফার্টিলিটি সেন্টার গড়ে তোলা হয়েছে। মূল দায়িত্বে আছেন বন্ধ্যাত্ব চিকিৎসায় বিশেষজ্ঞ ডাঃ সংঘমিত্রা ঠাকুর। মিশন হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সত্যজিৎ বসু জানান, “দুর্গাপুর তথা সমগ্র দক্ষিণবঙ্গের বহু দম্পতিকে এতদিন উন্নত বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য কলকাতা বা ভিন রাজ্যে যেতে হত। মাতৃত্ব আইভিএফ ক্লিনিক চালু হওয়ার ফলে এবার এই অঞ্চলের মানুষ ঘরের কাছেই বিশ্বমানের চিকিৎসা পরিষেবা পাবেন।”

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

স্বামী সোমাত্মানন্দ মহারাজ উদ্বোধনী ভাষণে বলেন, “মাতৃত্ব শুধু একটি শারীরিক প্রক্রিয়া নয়—এটি এক পবিত্র অনুভূতি। এই কেন্দ্র বহু নিঃসন্তান দম্পতির জীবনে নতুন আশা ও আনন্দ নিয়ে আসবে।” দুর্গাপুর তথা দক্ষিণবঙ্গের অসংখ্য দম্পতির বাবা-মা হওয়ার স্বপ্ন পূরণের পথে এই কেন্দ্র এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট সকলে। কর্তৃপক্ষের দাবি, চিকিৎসা পরিষেবার পাশাপাশি রোগীদের মানসিক স্বস্তি, গোপনীয়তা এবং আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাঁচ তারকা মানের পরিকাঠামোয় সাজানো এই কেন্দ্র দম্পতিদের জন্য আস্থা, সহমর্মিতা এবং নির্ভরযোগ্য চিকিৎসার এক নতুন ঠিকানা হয়ে উঠবে।

জানা গিয়েছে, এই ক্লিনিকে ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি—যার মধ্যে রয়েছে Astec Time-Lapse Incubator, Electronic Witness System এবং Closed Working Chamber—যা দক্ষিণবঙ্গে প্রথমবার চালু হল। অত্যাধুনিক ল্যাবরেটরি, উন্নত ডায়াগনস্টিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের পরিকাঠামো সম্বলিত এই কেন্দ্রটি সম্পূর্ণভাবে রোগীর প্রয়োজন অনুযায়ী পরিষেবার উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। মাতৃত্ব আইভিএফ ক্লিনিকে পাওয়া যাবে ব্যক্তিগত চাহিদা অনুযায়ী চিকিৎসা পরিষেবা—যার মধ্যে রয়েছে IVF/ICSI, IUI, ফার্টিলিটি প্রিজারভেশন, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রিনোলজি কেয়ার সহ একাধিক উন্নত চিকিৎসা পদ্ধতি। অভিজ্ঞ ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, দক্ষ এমব্রায়োলজিস্ট এবং মাল্টিডিসিপ্লিনারি টিমের তত্ত্বাবধানে পরিচালিত হবে এই পরিষেবা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!