দুর্গাপুর নগর নিগমের সামনে বসছে ডাঃ বিধানচন্দ্র রায়ের মূর্তি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহরের রূপকার বলা হয়ে থাকে রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়কে। মঙ্গলবার ছিল তাঁর জন্ম এবং মৃত্যু দিবস। এদিন দুর্গাপুর নগর নিগমের সামনে তাঁর মূর্তির শিলান্যাস করেন পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তিওয়ারি এবং ধর্মেন্দ্র যাদব। অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “বহুদিনের ইচ্ছা ছিল, দুর্গাপুরের রূপকার ডাঃ বিধানচন্দ্র রায়ের মূর্তি স্থাপন করার। এবার সেই ইচ্ছা পূর্ণ হতে চলেছে। কিছুদিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!