দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডা: বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ (বিসিআরইসি), দুর্গাপুর তাদের শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যে এক নতুন অধ্যায় যুক্ত করল। স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী ও জাতীয় যুব দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসে স্থাপন করা হল স্বামীজির সুদৃশ্য মূর্তি। এই মহতী উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে চরিত্র গঠন, আত্মবিশ্বাস ও জাতি গঠনের আদর্শকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার বার্তা দিল বিসিআরইসি।


সোমবার সকাল ১০টায় এই বিশেষ অনুষ্ঠানের সূচনা হয় সোমনাথ বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের আবেগঘন সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ সোসাইটির সদস্যবৃন্দ, চারটি কলেজের অধ্যক্ষগণ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। স্বামী বিবেকানন্দের মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী স্তবপ্রিয়ানন্দ মহারাজ। উন্মোচনের পর উপস্থিত সকলে শ্রদ্ধাভরে স্বামীজির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। দুর্গাপুরের ‘বিবেকানন্দ বাণী প্রচার সমিতি’-র সদস্যরা বৈদিক মন্ত্রোচ্চারণ ও স্বামীজির স্বদেশ মন্ত্র পাঠ করে অনুষ্ঠানে এক আধ্যাত্মিক আবহ সৃষ্টি করেন।


(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ডা: বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য স্বামী স্তবপ্রিয়ানন্দ মহারাজকে সম্মাননা জ্ঞাপন করেন। সমবেত উপস্থিতিদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে স্বামী স্তবপ্রিয়ানন্দ মহারাজ স্বামী বিবেকানন্দের জীবনদর্শন, শিক্ষা ও আদর্শের তাৎপর্য তুলে ধরেন। তিনি যুবসমাজের ক্ষমতায়ন, চরিত্র গঠন এবং শিক্ষার মাধ্যমে শক্তিশালী জাতি গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁর বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ এবং সমাজসেবার মানসিকতা জাগ্রত করে। এই অনুষ্ঠানের মাধ্যমে ডা: বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ আবারও প্রমাণ করল যে, আধুনিক প্রযুক্তি শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনার বিকাশেও তারা সমানভাবে অঙ্গীকারবদ্ধ। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী প্রজন্মকে আলোকিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)



