হার মানল অগ্ন্যাশয়ের ক্যান্সার
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ব্যথাহীন জন্ডিস, তীব্র চুলকানি, ক্ষুধামন্দা এবং অত্যন্ত কম ওজন নিয়ে হাসপাতালে এসেছিলেন ৭৮ বছর বয়সী এক প্রবীণ। তাঁর অগ্নাশয়ে জটিল হুইপল সার্জারি (Whipple Surgery) করে সুস্থ করে তুললেন চিকিৎসকেরা। চোখ ও ত্বকের রং হলুদ দেখে হাসপাতালে তাঁকে নিয়ে যান পরিবারের লোকজন। ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষার পরে চিকিৎসকরা অগ্ন্যাশয় সংলগ্ন অ্যাম্পুলা’র (ampulla) কাছে একটি ক্যান্সারজনিত টিউমার শনাক্ত করেন। পরবর্তীতে এন্ডোস্কোপিক বায়োপসিতে ক্যান্সারের উপস্থিতি নিশ্চিত হয়।
এই খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের লোকজন। একে, রোগীর এত বয়স। তার উপর, অগ্ন্যাশয়ের ক্যান্সার অস্ত্রোপচারের জটিলতা। হুইপল সার্জারিতে পিত্তনালীর ফুটো, অগ্ন্যাশয়ের ফিস্টুলা, ক্ষত সংক্রমণ, সেপসিস, পাকস্থলী ফাঁকা হতে বিলম্ব হওয়ার মতো সম্ভাব্য জটিলতা থাকে। তাঁরা জানতেন, এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার রাজ্যে হাতে গোণা কয়েকটি হাসপাতালে হয়ে থাকে। তবে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মিশন হাসপাতালে রোগীকে আনার পরে তাঁদের উদ্বেগ কমে যায়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এমসিএইচ গ্যাস্ট্রোসার্জন এবং হেপাটোবিলিয়ারি-প্যানক্রিয়াটিক সার্জন (এইমস) ডঃ বিজিত সাহা রোগীকে পরীক্ষা করেন এবং পরিবারকে আশ্বস্ত করেন যে অস্ত্রোপচার সম্ভব। তিনি পরিজনদের সঙ্গে এই অস্ত্রোপচারের ঝুঁকি এবং সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শেষ পর্যন্ত পরিবার সম্মত হয়। চরম জটিলতা সত্বেও তিনি সফলভাবে হুইপল সার্জারি সম্পন্ন করেন। কোনও জটিলতা ছাড়াই প্রবীণ রোগী সুস্থ হয়ে ওঠেন। অস্ত্রোপচারের মাত্র সাত দিন পরেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
এই সাফল্যে ওই প্রবীণের পরিবার যার পর নাই খুশি হয়েছেন। তাঁদের বক্তব্য, রোগীর এত বয়েসের জন্য তাঁরা দুশ্চিন্তায় ছিলেন আদৌ তিনি সার্জারির ঝুঁকি নিতে পারবেন কি না। কিন্তু মিশন হাসপাতালের চিকিৎসকের দক্ষতা সেই উদ্বেগ দূর করে দেয়। বস্তুত, এই অস্ত্রোপচারের মাধ্যমে মিশন হাসপাতাল আরও একবার প্রমাণ করল, এই অঞ্চলে এখন সবচেয়ে জটিল অগ্ন্যাশয়ের অস্ত্রোপচারও নিরাপদে এবং সফলভাবে করা সম্ভব। রাজ্যের রোগীদের জন্য বিশ্বমানের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এবং হেপাটোবিলিয়ারি অস্ত্রোপচারের সুযোগ এখন ঘরের পাশেই পাওয়া সম্ভব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


