দুর্গাপুরে ভগৎ সিং স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের সুইমিং পুলের উদ্বোধন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারে ভগৎ সিং স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের সুইমিংপুলের উদ্বোধন করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। দুটি বেসরকারি ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সহযোগিতায় এডিডিএ এই সুইমিং পুল নির্মাণ করেছে। উপস্থিত ছিলেন এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, সাংসদ কীর্তি আজাদ, মহকুমাশাসক সুমন বিশ্বাস, পুর নিগমের চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এই উদ্যোগ শহরের ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের সামনে বড় সুযোগ এনে দেবে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

সুইমিং পুলটি দুর্গাপুর পুর নিগমের হাতে তুলে দিয়েছে এডিডিএ। ভবিষ্যতে পুর নিগমই এই সুইমিং পুলের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকবে। এতদিন দুর্গাপুরে উন্নত মানের সুইমিং পুল না থাকায় অনেককে সাঁতার শেখার জন্য শহরের বাইরে যেতে হত। নতুন এই পরিকাঠামো চালু হওয়ায় সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করা হচ্ছে। ক্রীড়া মহলের মতে, আন্তর্জাতিক মানের এই সুইমিং পুল গড়ে ওঠার ফলে দুর্গাপুরে সাঁতারের প্রশিক্ষণের সুযোগ আরও বাড়বে। ভবিষ্যতে এখান থেকে রাজ্য, জাতীয় এমনকি আন্তর্জাতিক স্তরের সাঁতারু তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!