মর্মান্তিক! বিশ্বকর্মা পুজোর আগের দিন নিজের ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মালিকের
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসা থানার কৃষ্ণপুর এলাকায় বুধবার ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। নিজের ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মালিক বিশ্বজিৎ মণ্ডলের (৪৬)। তিনি কাঁকসা ব্লকের বিদবিহার গ্রাম পঞ্চায়েতের কাজলাডিহি এলাকার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চালকের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) … Read more