অজয়ে জল বাড়ায় ভেসে গেল অস্থায়ী সেতু

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: বৃষ্টির জেরে অজয় নদে জল বাড়ায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার শিবপুর এবং বীরভূমের (Birbhum) জয়দেব কেন্দুলির মধ্যে অজয়ের অস্থায়ী সেতু ভেঙে গেল। পাশে স্থায়ী সেতু এখনও চালু হয়নি। ফলে চরম ভোগান্তির মুখে দুই জেলার মানুষ।প্রত্যেক বছর বর্ষার সময় জল বাড়ে অজয় নদে। জলের তোড়ে ভেসে যায় এই অস্থায়ী সেতু। এবারও সেই একই পরিস্থিতি। এর জেরে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হবে। এই পরিস্থিতিতে নতুন স্থায়ী সেতু দ্রুত ব্যবহারের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।  

https://youtu.be/zNPDWSJg960

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!