দুর্গাপুরে পুর নিগমের অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের রাস্তা অবরোধ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বেতন বৃদ্ধি, সরকারি স্বীকৃতি, অবসরকালীন সুবিধা সহ নানা দাবিতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন পুর নিগমের অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা। বুধবার মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধে সামিল হলেন তাঁরা। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী কন্টাকচুয়াল ইউনিয়নের ডাকে এই আন্দোলন চলছে। এর জেরে যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে মাসিক বেতন ১৫ হাজার টাকা করা, পৌর স্বাস্থ্যকর্মীদের সরকারি স্বীকৃতি প্রদান, কর্মরত অবস্থায় মৃত কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা, অসুস্থ কর্মীদের অবসরকালীন ভাতা চালু করা প্রভৃতি। পাশাপাশি পিএফ ও ইএসআই অবিলম্বে কার্যকর করার দাবিও তোলা হয়। বিক্ষোভ চলাকালীন কয়েকজন কর্মীকে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। এ বিষয়ে ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা কেকা পাল বলেন, “আমাদের ন্যায্য দাবি মানতে হবে। বেতন ১৫ হাজার টাকা করতে হবে। পিএফ ও ইএসআই অবিলম্বে চালু করতে হবে। মেলা বা খেলায় কাজ দেওয়া যাবে না।” দাবিগুলি মানা না হলে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!