চার মাসের বেতন বকেয়া, দুর্গাপুর কেমিকেলস কারখানায় অস্থায়ী শ্রমিকদের তীব্র বিক্ষোভ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দীর্ঘ চার মাস ধরে বেতন না মেলায় উত্তাল হয়ে উঠল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের দুর্গাপুর কেমিকেলস কারখানা (ডিসিএল) চত্বর। বকেয়া বেতনের দাবিতে বুধবার থেকে কারখানার মূল গেট অবরোধ করে বিক্ষোভে বসেছেন অস্থায়ী শ্রমিকরা। আন্দোলনে সামিল হয়েছেন তাঁদের পরিবার-পরিজনেরাও।

শুক্রবার পুলিশ বিক্ষোভ তুলতে গেলে উত্তেজনা ছড়ায়। পুলিশের সামনেই স্লোগানে মুখর হয়ে ওঠেন আন্দোলনকারীরা। এই সময় কারখানার ভিতরে আটকে থাকা একটি বেসরকারি সংস্থার গাড়ি বের করার চেষ্টা হলে উত্তেজনা চরমে পৌঁছয়। ক্ষুব্ধ শ্রমিকরা সংস্থার এক কর্তাকে ঘিরে বিক্ষোভ দেখান এবং তাড়া করেন বলে অভিযোগ। এর জেরে কিছু সময়ের জন্য এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকারের অধীন দুর্গাপুর কেমিকেলস কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রায় ১৫৮ জন অস্থায়ী শ্রমিক কারখানার সম্পত্তি রক্ষার কাজে নিযুক্ত রয়েছেন। তাঁদের অভিযোগ, নিয়মিত কাজ করা সত্ত্বেও গত চার মাস ধরে কোনও বেতন পাননি। শ্রমিকদের স্পষ্ট হুঁশিয়ারি, বকেয়া বেতন না মেটানো পর্যন্ত কারখানার গেট অবরোধ চলবে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা। তৃণমূল নেতৃত্ব মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আশ্বাস দিলেও বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে মোতায়েন রয়েছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!