অটলবিহারী বাজপেয়ীর মূর্তি স্থাপন ঘিরে রাজবাঁধে উত্তেজনা, পুলিশের বাধায় সরব বিজেপি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আগামী ২৫ ডিসেম্বর সুশাসন দিবস ও তুলসী পুজন কর্মসূচীর আয়োজন করেছে বিজেপি। সেই দিন বিকালে ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার রাজবাঁধে। সোমবার সকালে সেখানে প্রস্তুতি চলছিল। পুলিশ গিয়ে বাধা দেয়। এরপরেই সরব হন বিজেপি নেতৃত্ব। 

পুলিশের দাবি, যে জায়গায় মূর্তি বসানোর তোড়জোড় চলছে, সেই জায়গার মালিকের তরফে থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। তাই সেখানে মূর্তি বসানো যাবে না। বিজেপির বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, কে অভিযোগ করেছে তা জানানো হচ্ছে না। এখানে আমাদের একটি দলীয় কার্যালয় ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেটি ভেঙে দেয়। সেই জায়গাতেই মূর্তি বসানো হবে। অথচ পুলিশ আটকে দিচ্ছে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

এদিন পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। চন্দ্রশেখর বলেন, বালির ট্রাক বেরিয়ে যাচ্ছে পুলিশের চোখের সামনে দিয়ে। পুলিশ কিছু বলল না। অথচ জায়গা সমান করার জন্য আমাদের একটি ছাইয়ের ট্রাক্টর এসেছিল। সেটি আটকে দিল পুলিশ। পুলিশের দাবি, বিদ্যুৎ বন্টন নিগমের পক্ষ থেকে একটি অভিযোগ জমা পড়েছিল থানায়। সেই অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!