তৃণমূলের একুশে জুলাইয়ের ফ্লেক্স ছেঁড়ার ঘটনা নিয়ে হুলস্থুল দুর্গাপুরে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: তৃণমূলের একুশে জুলাইয়ের ফ্লেক্স ছেঁড়ার ঘটনা নিয়ে হুলস্থুল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে। তার আগে ১৮ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন দুর্গাপুরে। সেই উল্লাসে বিজেপি কর্মীরা তাঁদের ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব। বিজেপি অভিযোগ উড়িয়ে দিয়েছে। ঘটনাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের এবিএল টাউনশিপ সংলগ্ন এলাকায়।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

মঙ্গলবার সকালে এই খবর জানাজানি হতেই স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দীপেন মাঝির নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপির বিরুদ্ধে স্লোগান শুরু করে দেন। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, আর এই উল্লাসে বিজেপি কর্মীরাই এই কাজ করেছেন বলে অভিযোগ করেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দীপেন মাজি। নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি বিজেপি জেলা নেতৃত্বের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!