এডিডিএ প্রকল্পের শিলান্যাসে উত্তেজনা, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আসানসোল–দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)-এর নতুন কমিউনিটি হল প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে সোমবার উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের অঙ্গদপুর এলাকায়। অনুষ্ঠানে উপস্থিত ৩৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বরূপ মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও তার সত্যতা যাচাই করেনি ‘দুর্গাপুর দর্পণ’।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১ কোটি টাকা ব্যয়ে অঙ্গদপুর এলাকায় একটি আধুনিক কমিউনিটি হল নির্মাণের পরিকল্পনা নিয়েছে এডিডিএ। সেই প্রকল্পের শিলান্যাস উপলক্ষে সোমবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, প্রাক্তন কাউন্সিলর স্বরূপ মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

আচমকাই কয়েকজন স্থানীয় বাসিন্দা সেখানে হাজির হয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। তাঁদের অভিযোগ, এলাকার ক্লাব বা স্থানীয় মানুষজনকে অনুষ্ঠানের বিষয়ে কিছুই জানানো হয়নি। প্রাক্তন কাউন্সিলর নিজের পছন্দের লোকজনকে বাইরে থেকে এনে অনুষ্ঠান পরিচালনা করেছেন এবং এলাকাবাসীকে উপেক্ষা করছেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে দেখে মন্ত্রী প্রদীপ মজুমদার ও এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত হস্তক্ষেপ করেন।

মন্ত্রী স্থানীয় ক্লাবের সভাপতির সঙ্গে সরাসরি কথা বলেন এবং ভবিষ্যতে এমন সমস্যা আর হবে না বলে আশ্বস্ত করেন। অভিযোগ প্রসঙ্গে স্বরূপ মণ্ডল দাবি করেন, “অনুষ্ঠানের বিষয়ে ক্লাবের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আগেই জানানো হয়েছিল। ভুল বোঝাবুঝির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।” যদিও ক্ষুব্ধ বাসিন্দারা তাঁর বক্তব্যে সন্তুষ্ট হননি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই অশান্তি। বিজেপি মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে এলাকায় তৃণমূলের মধ্যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, যার জেরে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!