মমতা–অভিষেকের ছবি বিকৃত করার অভিযোগে বিক্ষোভ
সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিধান নগর এলাকায় একটি বেসরকারি হাসপাতালের সামনে থাকা হোটেলের ভেতরে টাঙানো তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। স্থানীয়দের অভিযোগ, সোমবার রাতে কয়েকজন দুষ্কৃতী হোটেলে ঢুকে পোস্টারটি ছিঁড়ে ফেলে এবং ছবিতে কালি দেয়। পাশাপাশি হোটেলের ভেতরে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করা হয়।
https://youtu.be/s3wo3JqUJvM
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মঙ্গলবার সকালে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তৃণমূল সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েন এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।এরপরই বিধান নগর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


