অর্জুনপুরে ডিটিপিএসের উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিভিসির ডিটিপিএস প্লান্টে নতুন ৮০০ মেগাওয়াটের একটি নতুন সুপার ক্রিটিক্যাল ইউনিট নির্মাণ করা হবে। সেজন্য জায়গা জোগাড় করতে বহু পরিত্যক্ত কোয়ার্টার্স ভেঙে দেওয়া হয়েছে। বেআইনি বসবাসকারীদের উচ্ছেদ করে সীমানা পাঁচিল দেওয়ার কাজ চলছে। শনিবার অর্জুনপুর এলাকার তেঁতুলতলায় উচ্ছেদ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েন কর্তৃপক্ষ।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

স্থানীয়দের দাবি, এর আগে তাঁদের একবার সরে যেতে হয়েছিল। ডিভিসি কর্তৃপক্ষ সীমানা পাঁচিল দেওয়ার কাজ করেন। নতুন করে বসতি স্থাপন করার পরে আবার এখন ডিভিসি কর্তৃপক্ষ তাঁদের সেখান থেকেও সরে যেতে বলছেন পাঁচিল দেবেন বলে। আর তাঁরা সরবেন না বলে সরব হন তাঁরা। তাঁদের কথায়, প্রায় ৬০-৭০ বছর ধরে বসবাস করছেন। এখন কিছুতেই তাঁরা আর সরবেন না। উত্তেজনা রয়েছে এলাকায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!