দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে ডাম্পার পর পর ধাক্কা মারল গাড়ি ও বাইকে। ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরের ডিভিসি মোড়ে দুর্ঘটনাটি ঘটে এদিন বিকালে। গাড়ির পিছনে ধাক্কা মারে ডাম্পারটি। এর ফলে গাড়ির পিছন দিকটি দুমড়ে যায়। অন্যদিকে ডাম্পারটির সামনের চাকার ভিতরে ঢুকে যায় বাইকটি। বাইকটি ভেঙে চুড়ে গিয়েছে। দুর্ঘটনার জেরে বাইক চালক ও গাড়ির আরোহীরা চোট পান। পুলিশ এসে গাড়ি ও বাইক সরিয়ে জাতীয় সড়ক যানজট মুক্ত করে। পুলিশ ডাম্পারটিকে বাজেয়াপ্ত করেছে।
https://youtu.be/uEnrEsgx8ds
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


